Monday, October 24, 2022

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে বিপৎসংকেত বাড়ল

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে বিপৎসংকেত বাড়ল


 বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। ঝড়ের কেন্দ্র মধ্যরাত নাগাদ উপকূল অতিক্রম করবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা। ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করে চট্টগ্রামে বিপৎসংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম এবং এর অদূরে থাকা দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর।


আবহাওয়া দপ্তর থেকে সোমবার রাতে দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং রাত ৯টার দিকে ভোলার কাছ দিয়ে বরিশাল–চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে। পরবর্তী ৩–৪ ঘণ্টার মধ্যে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। 


ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর এখন বিক্ষুব্ধ।


আবহাওয়া অফিস বলেছে, চট্টগ্রাম এবং এ এলাকায় থাকা দ্বীপ ও চরগুলোতে ভারী বৃষ্টিসহ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারের অদূরের দ্বীপ ও চরসমূহ ৬ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।    


এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং এসব জেলার অদূরে দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।


এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় অবস্থিত নদীবন্দরগুলোকে ৩ নম্বর নৌ বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আব হাওয়া অধিদপ্তর।

ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে, বলছে রাশিয়া

ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে, বলছে রাশিয়া

 

ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে, রাশিয়ার এমন দাবি নাকচ করে এর নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন বলছে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।


‘ডার্টি বোমা’ একটি পারমাণবিক বোমা। বিস্তৃত এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে এ বোমা। ‘ডার্টি বোমা’ হলো তেজস্ক্রিয় উপাদানে সজ্জিত একটি বিস্ফোরকপূর্ণ বোমা।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এমন দাবির মানেই হলো রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।


রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু যুক্তরাজ্য প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফোনে কথা বলার সময় ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডার্টি বোমা ব্যবহারে কিয়েভের সম্ভাব্য উসকানি সম্পর্কে আমরা উদ্বিগ্ন।’


গতকাল রোববার শোইগু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি এ যুদ্ধে ‘ডার্টি বোমা’ কিয়েভ ব্যবহার করতে পারে বলে মস্কোর শঙ্কার কথা প্রকাশ করেন। তবে তিনি রাশিয়ার এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি।


ইউক্রেন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। আর রাশিয়া বলে আসছে প্রতিবেশী ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে নিজেদের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। এ নিয়ে নানা চাপান–উতোরের মধ্যে এ বছরের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আট মাস ধরে এ যুদ্ধ চলছে।

ভারতে আবারও পেছাল নাগরিকত্ব আইন বাস্তবায়নের কাজ

ভারতে আবারও পেছাল নাগরিকত্ব আইন বাস্তবায়নের কাজ


 কলকাতায় সিএএ–বিরোধী বিক্ষোভ।প্রথম আলো ফাইল ছবি

ভারতে ষষ্ঠবারের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়নের কাজ পিছিয়ে দিল কেন্দ্র সরকার। এই আইন বাস্তবায়নের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সময় চেয়েছে। আইনটির আনুষ্ঠানিক নাম সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, যা ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভারতের সংসদে পাস হয়। আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। তবে সব সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব পেলেও মুসলমান সম্প্রদায়ের মানুষ তা পাবেন না বলে ওই আইনে জানানো হয়। আইনটি নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক, আন্দোলন ও সংঘর্ষ হয়েছে।


তাৎপর্যপূর্ণভাবে গত সপ্তাহে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায় ও হিন্দু শরণার্থীদের এক অনুষ্ঠানে সম্পূর্ণ অন্য কথা বলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ওই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করে জানান যে কেন্দ্র সরকার অতি শিগগির সিএএ বাস্তবায়িত করে অন্য দেশ থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেবে।


শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি কিছুদিন আগেই দিল্লি গিয়েছিলাম আপনাদের কথা বলতে। জানতে চেয়েছিলাম, কবে চালু হবে সিএএ। আপনারা নিশ্চিন্তে থাকুন, অচিরেই আপনাদের স্বপ্ন পূর্ণ হবে।’


তাঁর এই মন্তব্যের পর ধরে নেওয়া হয়েছিল, আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে গ্রাম স্তরে যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনের আগেই নাগরিকত্ব আইন বাস্তবায়িত হবে। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে সময় চাওয়ার পর সম্ভবত আবার ছয় মাসের জন্য বাস্তবায়নের কাজ পিছিয়ে গেল। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে সিএএ বাস্তবায়নের সম্ভাবনা রইল না বলে মনে করা হচ্ছে।



কেন এখনো নাগরিকত্ব আইন বাস্তবায়নের কাজ শুরু করা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপিরই একাংশ। উত্তর চব্বিশ পরগনায় বিজেপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বারবার বলেছে যে কোভিড অতিমারি শেষ হয়ে গেলে সিএএ বাস্তবায়নের কাজ শুরু করা হবে। কোভিড এখন আর কোনো আতঙ্ক নয়, কোভিড এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারই জানাচ্ছে। অথচ আবারও সিএএ বাস্তবায়নের কাজ পিছিয়ে দেওয়া হলো।


ওই নেতার ধারণা এই আইন বাস্তবায়ন না হওয়ার ফলে উত্তর চব্বিশ পরগনাসহ দক্ষিণ বাংলার বড় অংশে বিজেপি জনপ্রিয়তা হারাবে।


ওই নেতা বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। উত্তর চব্বিশ পরগণায় যে সব মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের আমরা কী উত্তর দেব, জানি না। এই অঞ্চলে গত বেশ কয়েকবার বিজেপি ভালো ফল করেছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হারবে নাগরিকত্ব আইন বাস্তবায়ন না হওয়ার কারণে।

সিত্রাং এখন প্রবল ঘূর্ণিঝড়, ১৩ জেলায় বেশি ক্ষতির শঙ্কা প্রতিমন্ত্রীর

সিত্রাং এখন প্রবল ঘূর্ণিঝড়, ১৩ জেলায় বেশি ক্ষতির শঙ্কা প্রতিমন্ত্রীর

 

ঘূর্ণিঝড় সিত্রাং এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এগিয়ে আসছে উপকূলের দিকেই। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টি।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা বেশি।


এসব জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বরিশাল।


চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলো বিশেষ করে মহেশখালী, সন্দীপ ঝুঁকিপূর্ণ।


আরও পড়ুন

বেলা তিনটা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

বিমান 





দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ফাইল ছবি

আজ সোমবার দুপুরে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য এবং সরকারের প্রস্তুতি নিয়ে প্রথম আলোকে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, লঘুচাপ শুরুর পর থেকেই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেরি করা হয়নি।


আবহাওয়া অধিদপ্তর বলছে, সিত্রাংয়ের অগ্রভাগ এখন বাংলাদেশের উপকূল থেকে ১৪৩ কিলোমিটার দূরে আছে। আর কেন্দ্রস্থল আছে ৪০০ কিলোমিটার দূরে।


প্রতিমন্ত্রী আজ প্রথম আলোকে বলেন, ‘সিত্রাংয়ের অগ্রভাগ সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে উপকূলের দিকে আঘাত হানবে। এর কেন্দ্র বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনে অতিক্রম করবে আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে।’


এর অগ্রভাগ আঘাত করবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে শুরু করে ফেনী ও নেয়াখালী পর্যন্ত। আর কেন্দ্র পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ভোলা জেলায় আঘাত করতে পারে।


আরও পড়ুন

‘আবার বাঁধ ভাঙলে ভিটা ছেড়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না’

নিম্নচাপের সংকেত পেয়ে সুন্দরবন থেকে জেলেরা ফিরে নিরাপদ স্থানে নৌকা রেখেছেন। ছবিটি আজ সকাল সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী থেকে তোলা



দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। লোকজনকে বাড়িঘর থেকে আনা হয়েছে ও প্রায় ৭৩ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে বলে জানান তিনি। প্রয়োজনীয় খাবার, নগদ টাকার বন্দোবস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


লঘুচাপ শুরুর পর থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বেশি আগেও প্রস্তুতি নেওয়া হয়নি, দেরিতেও নেওয়া হয়নি। সঠিক সময়ে নেওয়া হয়েছে।’


রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঘূর্ণিঝড় অতিক্রমের সময় উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 


আরও পড়ুন

সিত্রাং আসতে পারে গভীর রাতে, উপকূলে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

সিত্রাং আসতে পারে গভীর রাতে, উপকূলে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ার থেকে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তর বলছে, সিত্রাং বড় আকারের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টির প্রভাব অনেক বেশি হতে পারে। এ জন্য তারা তিনটি কারণের কথা বলছে। কারণ তিনটি হলো ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্য।

Sunday, October 23, 2022

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন,

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন,



 সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘আজ তোমরা বড় বড় কথা বলছ। রাজপথে সব মোকাবিলা হবে। বিজয়ের মাস ডিসেম্বরে খেলা হবে।’ নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী স্টেডিয়ামে আজ রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের আয়োজন করছে বিএনপি। বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতিতে এরই মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় গণসমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বিএনপির নেতারা জানিয়েছেন, গণ–আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে। তত্ত্বাবধা


য়ক সরকারের পুনর্বহাল ছাড়া বিএনপি ভোটে যাবে না।


বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই। অন্য দেশে যে ব্যবস্থায় নির্বাচন হয়, এখানেও সেভাবে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিরুদ্ধে খেলা হবে। আজ আমাদের লক্ষ লক্ষ লোক, এই লক্ষ লক্ষ লোক নিয়ে খেলা হবে। ডিসেম্বরে জনতার গর্জনধ্বনি শুনতে পাবেন। এরপর আসবে সাগরের গর্জন শেখ 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বিএনপির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতা শেখ হাসিনা‌। আপনার নেতা কে? যিনি বিগত ওয়ান–ইলেভেনের সময় আর রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। শেখ হাসিনার মতো সৎ মানুষ কেউ নেই।’


এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরেন ওবায়দুল কাদের। বৈশ্বিক সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সংকটের আগে দেশে বিদ্যুৎ–সংকট ছিল না। নিত্যপণ্যের দাম বাড়েনি।


জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল কবির, সাহাবউদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।


আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।

করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে নামল

করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে নামল

করোনাভাইরাসপ্রতীকী ছবি


দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩৯ জনের। আগের দিনও করোনায় একজনের মৃত্যু হয়। আর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১২৪ জনের।


আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৪। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৯।


বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।



দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

Saturday, October 22, 2022

মধ্যপ্রাচ্য আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান ।

মধ্যপ্রাচ্য আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান ।

 

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফাইল ছবি: রয়টার্স


আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আরব সম্মেলনে অংশ নেবেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামী মাসের প্রথম দিন এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় গতকাল শনিবার গভীর রাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছ


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের পরামার্শে আপাতত ভ্রমণ করছেন না মোহাম্মদ বিন সালমান। বিবৃতিতে বলা হয়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমা।


দুই দেশের শীর্ষ নেতার টেলিফোন আলাপের পর সৌদি আরবের পক্ষ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। তবে সৌদি আরবের পক্ষ থেকে সম্মেলনে সালমানের অংশ না নেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।


নভেম্বর মাসের ১ থেকে ২ তারিখ পর্যন্ত আরব রাষ্ট্রপ্রধানেরা আলজিয়ায় এক সম্মেলনে অংশ নিতে পারেন। এটি তাদের ৩১তম শীর্ষ সম্মেলন। 

ভারত,পাকিস্তান নাকি বৃষ্টি—এমসিজিতে আজ জিতবে কারা?

ভারত,পাকিস্তান নাকি বৃষ্টি—এমসিজিতে আজ জিতবে কারা?

 

রিজওয়ান না সূর্যকুমার, শেষ হাসি হাসবেন কে
গত বছরের ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেদিন ইতিহাস গড়েছিল পাকিস্তান। বৈশ্বিক কোনো ক্রিকেট টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুবাইয়ের সেই ম্যাচেই প্রথম জয় পেয়েছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫২ রানের লক্ষ্য কোনো উইকেটে না হারিয়েই ছুঁয়ে ফেলে পাকিস্তান।


সেই ম্যাচটাই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের গতিপথ ঠিক করে দিয়েছিল। পাকিস্তান তরতরিয়েই উঠে গিয়েছিল সেমিফাইনালে। অন্যদিকে সেই হারের ধাক্কা সামলাতে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছিল সুপার টুয়েলভ থেকেই। 

অনু৩৬৪ দিন পর রোহিত শর্মা ও বাবর আজমের দল আজ আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পরস্পরের মুখোমুখি লড়াই দিয়েই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) লাখখানেক দর্শক উপস্থিত থাকবে ডাউনআন্ডারে দুই দলের প্রথম টি-টোয়েন্টি লড়াইয়ের সাক্ষী হতে। তবে সব উত্তেজনায় জল ঢালার জন্য মুখিয়ে আছে মেলবোর্নের আকাশও। আবহাওয়া পূর্বাভাস বলছে, এমসিজি আজ ভেসে যেতে পারে বৃষ্টিতে।




অনুশীলনে পাকিস্তানের শাদাব খান ও বাবর আজম

অনুশীলনে পাকিস্তানের শাদাব খান ও বাবর আজমছবি: এএফপি

ভারত না পাকিস্তান, কারা জয় দিয়ে শুরু করবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ? নাকি ক্রিকেট রোমাঞ্চে জল ঢালবে বৃষ্টি? আপনি কী মনে করেন, জানাতে পারেন ভোট দিয়ে।

Saturday, October 8, 2022


 

 Click here for free viewing 


Once upon a Faraway Land: Bedtime Story for Kids to Help Kindle Imagination, Learn Meditation, and Fall Asleep Fast (Mythical Creatures Series, Book 1


Hello, dear little boys and girls, welcome to our Mythical Creatures series books. Here in the stories in this book, you will find a lot of mythical creatures stories about dragons, mermaids, centaurs, pixies, witches, werewolves, elves, bigfoots, griffins, dwarves, trolls, unicorn, giants, ghosts    


Hell On Wheels

Hell On Wheels


Hell Wheels tells the epic story of post-Civil War America, focusing on a Confederate Soldier, who sets out to exact revenge on the men who have murdered his wife.

Movie download>> 


Starring Anson Mount,  Dominque McElligott, Common

Genres Western,              Drama

Subtitles English [CC]

Audio languages English 



More details

Directors 


David Von Ancken


Adam Davidson

Neil LaBute

Michael Nankin

David Straiton


more…

Rod Lurie, Billy Gierhart, Dennie Gordon, John Shiban, Deran Sarafian

Supporting actors Colm Meaney

Producers Mike Frislev, Chad Oakes

Season year 2012

Network Entertainment One, AMC Plus Drama

Content advisory Alcohol use, foul language, sexual content, smoking, violence

Purchase rights Stream instantly Details

Format Prime Video (streaming online video)

Devices Available to watch on supported devices